September 3, 2026
AAJ 1

প্রয়াত গায়ক জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ‘জুবিন ক্ষেত্র’-এ। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কর্মসূচি।

জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গান, সাংস্কৃতিক পরিবেশনা, প্রার্থনা ও ধর্মীয় আচার থাকবে। ১৭ সেপ্টেম্বর পালন করা হবে ‘জুবিন  দিবস’। অনুষ্ঠানের শেষ দিনে হবে ভগবত নামকীর্তন।

গায়ক হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা হিসেবেও নিজস্ব পরিচয় তৈরি করেছিলেন জুবিন। প্রথম মৃত্যুবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে তাঁর শিল্পীজীবন, গান ও অসমের সংস্কৃতিতে তাঁর অবদানকে স্মরণ করবেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *