প্রায় আড়াই বছর পর অনুষ্ঠিত হলো শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) বোর্ড বৈঠক। বৈঠকে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রায় ১০০ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। রাস্তা, ড্রেনেজ, পানীয় জল, শ্মশান ও আধুনিক আলোকসজ্জার কাজ বর্ষা শেষেই শুরু করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি পুরনো এসজেডিএ মার্কেট সংস্কার, নতুন বাণিজ্যিক কমপ্লেক্স, মাটিগাড়া পরিবহন নগরীর বাস টার্মিনাস এবং এসজেডিএ-র পরিধি বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। গত ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে স্পেশাল অডিটের পাশাপাশি প্রায় ২০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।
