জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অসমের ৮২,৭৫১ হেক্টর জমি প্রতিবেশী চারটি রাজ্যের দখলে। চলতি বাজেট অধিবেশনে এই তথ্য দিয়েছেন অসমের সীমান্ত রক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা।
অসমের কত জমি নিয়ে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে বিবাদ চলছে, এই প্রশ্নের উত্তরে অতুল বরা জানান যে প্রায় ৮৩ হাজার হেক্টর জমি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামের দখল রয়েছে। অসমের ১৮ জেলায় এই জমি রয়েছে।
অতুল বরা জানিয়েছেন, অসমের ৫৯ হাজার ৪৯০ হেক্টর জমি নাগাল্যান্ডের দখলে। অরুণাচল প্রদেশ অধিকার করে রেখেছে অসমের ১৬ হাজার ১৪৪ হেক্টর জমি। এর পরেই রয়েছে মিজোরাম, তাদের দখলে রয়েছে অসমের ৩৬৭৫ হেক্টর জমি। আর মেঘালয়ের দখলে রয়েছে অসমের ৩৪৪১ হেক্টর জমি। সঙ্গে মন্ত্রী অতুল বরা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এবিষয়ে সহায়তা করছে। তাদের নির্দেশ অনুযায়ী প্রতিবেশী রাজ্যের সঙ্গে আলোচনা চলছে।
