July 3, 2026
AAJ 1

শ্রী অমরনাথ যাত্রাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার মধ্যেই শুক্রবার ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে দ্বিতীয় দফার তীর্থযাত্রীরা কাশ্মীরের উদ্দেশে রওনা দেয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রশাসনের তত্ত্বাবধানে একাধিক গাড়িতে করে ভক্তদের বালতাল ও পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়।

অন্যদিকে, প্রথম দফার তীর্থযাত্রীরা ইতিমধ্যেই নিরাপদে বালতাল ও পহেলগাম বেস ক্যাম্পে পৌঁছেছেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর ধাপে ধাপে তাঁরা পবিত্র অমরনাথ গুহার উদ্দেশে যাত্রা শুরু করবে।

অমরনাথ যাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রাপথে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি চিকিৎসা শিবির, পানীয় জল, বিশ্রামাগার ও জরুরি পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের আশা, অনুকূল আবহাওয়া ও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছরের অমরনাথ যাত্রা শান্তিপূর্ণভাবে পালন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *