June 20, 2026
AAJ 2

বলিউডের পাশাপাশি হলিউডেও রীতিমতো সমাদৃত প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দেখা যেতে পারে তাঁকে। সম্প্রতি এমনটাই জানালেন খোদ প্রিয়াঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি নতুন আন্তর্জাতিক প্রজেক্টে তিনি জোলির সঙ্গে কাজ করতে চলেছেন। যদিও প্রকল্পটির নাম বা বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

প্রিয়াঙ্কা বলেন, বলিউড থেকে হলিউডে যাত্রা সহজ ছিল না এবং শুরুতে তার জন্য উপযোগী চিত্রনাট্যও তৈরি করা হত না। তবে বর্তমানে তিনি দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান শক্ত করেছেন।

২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউডে পথচলা শুরু করেন প্রিয়াঙ্কা। পরবর্তীতে একাধিক সফল ছবি ও আন্তর্জাতিক সিরিজের মাধ্যমে তিনি ‘গ্লোবাল স্টার’ হিসেবে পরিচিতি পান। নতুন এই সম্ভাব্য সহযোগিতায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবার অ্যাঞ্জেলিনার সঙ্গে কেমন কাজ করেন তিনি, এখন সেদিকেই নজর অনুরাগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *