June 18, 2026
meghalay

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিডিআর তিওয়ারি।

তিনি জানান, এখন শুধু ভারতের নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সূচির অপেক্ষা করা হচ্ছে। তিওয়ারি বলেন, মেঘালয়ে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালানোর জন্য দফতর প্রস্তুত। নির্বাচন কমিশনের সূচির অপেক্ষা করছি। সূচি ঘোষণা হলেই প্রক্রিয়া শুরু হবে। তিনি আশ্বাস দেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত নির্দেশিকা মেনে স্বচ্ছতার সঙ্গে এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশন আগামী কয়েক দিনের মধ্যেই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তৃতীয় পর্যায় শুরু করতে পারে। আধিকারিকদের মতে, তৃতীয় পর্যায়ে মেঘালয়-সহ বাকি ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত হবে। এতে দেশের প্রায় ৪০ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করা হতে পারে, যারা আগের দুই পর্যায়ে আওতায় আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *