June 1, 2026
AAJ 1

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি করল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড। সোমবার সংস্থার তরফে জানানো হয়, আগামী আট বছরের জন্য তারা ফিফার একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে।

এই চুক্তির আওতায় শুধু আসন্ন ফুটবল বিশ্বকাপই নয়, ২০২৭ ও ২০৩১ সালের মহিলা বিশ্বকাপ, পাশাপাশি ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ-সহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচার করবে জি এন্টারটেনমেন্ট।

দর্শকদের জন্য সংস্থাটি ইতিমধ্যেই চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালু করেছে। ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চ্যানেলগুলির পাশাপাশি জি-ফাইভ অ্যাপেও সরাসরি খেলা দেখা যাবে।

এই ঘোষণার ফলে স্বস্তি ফিরল ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *