August 18, 2026
WhatsApp Image 2026-08-18 at 3.10.50 PM

ভারতের মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সাফল্যকে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস। সেই ধারাবাহিকতায় ত্রিপুরাতেও জাতীয় মহাকাশ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার Tripura Space Applications Centre (TSAC) এবং North Eastern Space Applications Centre (NESAC)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এবারের মূল ভাবনা—“India’s Space Journey Towards Viksit Bharat 2047”।

    ভারতের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অর্জিত সাফল্য তুলে ধরার পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ ও উৎসাহ তৈরি করাই এই ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য। মহাকাশ প্রযুক্তির ব্যবহার কীভাবে কৃষি, যোগাযোগ, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা, পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই বিষয়গুলিও গুরুত্ব আরোপ করা হয়।

    এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের সচিব চৈতন্য মূর্তি ও অধিকর্তা মহেন্দ্র সিং সহ অন্যান্যরা ।
    ঐদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *