June 30, 2026
kolkata

নিয়ন্ত্রণ হারিয়ে পুজোমণ্ডপে ঢুকে পড়লো ট্রাক, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। ঘটনাটি ঘটে বুধবার আনুমানিক রাতে হাওড়ার রানীহাটীর ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে। নাবঘড়া রাজার বাগান ক্লাবের পুজোমণ্ডপে পাথর বোঝাই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় মণ্ডপের একাংশ ভেঙে পড়ে।

মহালয়ার দিন রাতে এই ঘটনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। খবর পেয়ে রাতেই সেখানে ছুটে আসেন পুজো উদ্যোক্তারা। ছুটে আসেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আসে সাঁকরাইল থানার পুলিশ। ট্রাক চালক, হেল্পার সহ গাড়িটিকে আটক করা হয়। আর হাতে গোনা ৫ দিনের মধ্যেই পুজো।

এই দুর্ঘটনায় মণ্ডপের ক্ষতি হওয়ায় চিন্তিত ক্লাব উদ্যোক্তারা। চতুর্থীর দিন এদের পুজোর উদ্বোধন হওয়ার কথা। এখন যুদ্ধকালীন তৎপরতায় মণ্ডপের বাকি কাজ যাতে শেষ করা যায় তার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *