September 19, 2026
TOLLY 2

এশিয়ান গেমসে অব্যবস্থার অভিযোগের মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট দলকে ঘিরে উঠেছে জার্সি-সংক্রান্ত সমস্যা। সূত্রের খবর, প্রতিযোগিতায় নামার ২৪ ঘণ্টা আগেও শ্রেয়স আইয়ারদের হাতে পৌঁছয়নি এশিয়ান গেমসের নির্ধারিত জার্সি।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের কিট বিসিসিআইয়ের মাধ্যমে নির্ধারিত হলেও এশিয়ান গেমসে ক্রিকেটাররা ভারতীয় কন্টিনজেন্টের অংশ। তাই তাঁদের জার্সি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) অধীনে প্রস্তুত হওয়ার কথা। আইওএর কিট স্পনসর জেএসডব্লিউ জার্সি তৈরির দায়িত্বে রয়েছে। আইওএ সূত্রের দাবি, ক্রিকেটারদের মাপ সংক্রান্ত সমস্যার কারণেই জার্সি তৈরিতে দেরি হয়েছে। দ্রুত তা পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

এদিকে থাকার ব্যবস্থাতেও সমস্যার মুখে পড়তে হয়েছিল পুরুষ ক্রিকেট দলকে। বরাদ্দ হোটেলের ঘর ছোট হওয়ায় কিট রাখার জায়গা নিয়েও সমস্যা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বিসিসিআই নিজেই বিকল্প হোটেলের ব্যবস্থা করেছে বলে খবর। এখন এশিয়ান গেমসে প্রথম ম্যাচের আগেই ক্রিকেটারদের হাতে জার্সি পৌঁছয় কি না, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *