August 10, 2026
image (99)

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সুখবর, অসমের পরিকাঠামো উন্নয়নে ১৭,২৩৫ কোটি টাকা বরাদ করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে চার-লেন সড়ক, এলিভেটেড করিডোর এবং ব্রহ্মপুত্রের ওপর নতুন সেতু।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এতাবৎকালে অসমে সবচেয়ে বড় পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। গোটা অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে মসৃণ যোগাযোগ গড়ে উঠবে। প্রস্তাবিত পরিকাঠামোর মধ্যে রয়েছে বাইহাটা চারিআলি-মিশন চারিআলিতে চার লেন রাস্তা, গুয়াহাটি বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোর এবং ব্রহ্মপুত্রের ওপর একটি নতুন সেতু, যা মরিগাও ও দরংকে সংযোজিত করবে।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৭,২৩৫ কোটি খরচ হবে পরিকাঠামো উন্নয়নে। অসমের ইতিহাসে এত ব্যাপক পরিকাঠামো উন্নয়নের আর কোনও নজির নেই। গোটা অসমকে একসূত্রে বাঁধা হবে। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য অসমের আঞ্চলিক যোগাযোগ, ভ্রমণ সময় হ্রাস এবং রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকায় উন্নত মানের পরিবহণ ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *