May 23, 2026
image (32)


বর্তমানে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। কদিন আগেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলি। এবার এই তালিকায় নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে। এবার LPG সিলিন্ডারের ব্যবহার কমাতে পাইপ ন্যাচারাল গ্যাসের (PNG) দিকে জোর দিচ্ছে সরকার। সেই কারণে যে অঞ্চলে পিএনজি রয়েছে সেখানে LPG সিলিন্ডার দেওয়া বন্ধ করতে চলেছে সরকার। 

 বদলে যাচ্ছে রান্নার গ্যাসের নিয়ম (LPG New Rule)। আপনি যদি সরকারের কথা না শোনেন, তা হলে হতে পারে বড় সমস্যা। কেন্দ্রীয় সরকার এখন নিয়েছে ‘এক পরিবার,এক গ্যাস কানেকশন’ নীতি। যার ফলে জুনের মধ্যেই আপনাকে করতে হবে এই কাজ। 

ইতিমধ্যেই সরকারের তরফে কিছু পরিবারকে সনাক্ত করা হয়েছে। এই পরিবারগুলির বিরুদ্ধে অভিযোগ, এরা পিএনজি কানেকশন থাকা সত্ত্বেও LPG সিলিন্ডারের সুবিধা নিচ্ছিলেন। এদের মধ্য়ে অনেকে আবার LPG ভর্তুকি পাচ্ছেন। সরকারের দাবি, এই সিলিন্ডারগুলিই চড়া দামে বাইরের কালো বাজারে বিক্রি করা হয়। ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ গ্রাহকদের। এবার থেকে পিএনজি কানেকশন থাকলে আর LPG পাওয়া যাবে না। আগেই গ্রাহকদের পিএনজি এলাকায় LPG সিলিন্ডার ছাড়তে বলা হয়েছে।      
 

এই পরিবারগুলিকে পিএনজি কানেকশনে ট্রান্সফার হওয়ার জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়সীমা ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্য়ে LPG থকে PNG-তে ট্রান্সফার না হতে পারলে পরিবারগুলি আর LPG সুবিধা নাও পেতে পারে।ত মার্চ মাসেই এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের সেই নির্দেশিকায় বলা হয়েছে, যেসব এলাকায় পিএনজি (PNG) সরবরাহের পরিকাঠামো থাকা সত্ত্বেও কোনও পরিবার সেদিকে না যায়, তাদলে তাদের জন্য এলপিজি (LPG) সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *