October 2, 2026
WhatsApp Image 2026-10-02 at 4.27.55 AM

উদয়পুরে দেওয়ালি উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় করতে এবং পুণ্যার্থীদের জন্য আরও ভালো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে উৎসবের উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ উদয়পুরে সার্কিট হাউসে অনুষ্ঠিত মাতা ত্রিপুরাসুন্দরী টেম্পল ট্রাস্টের বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন।

আজকের এই সভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে সহ বিভিন্ন দপ্তরের সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, দেওয়ালি উৎসবের আগেই বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে। কল্যাণসাগর, অমরসাগরের চারপাশ আরও সুন্দর করে সাজাতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি প্রতিনিয়ত তদারকি করতে হবে। দেওয়ালি উৎসব ও মেলা সফল করে তুলতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *