July 1, 2026
AAJ 1

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বস্‌কো লেসলি মার্টিস অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সব কিছু স্বাভাবিক থাকলে আগামী দু’-এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, টানা একাধিক ছবির শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই গত ২৭ জুন হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করেন বস্‌কো। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বড় কোনও জটিলতার ইঙ্গিত মেলেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও কিছু পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত বস্‌কো বা তাঁর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এদিকে সমাজমাধ্যমে হাসপাতালের শয্যায় শায়িত বস্‌কোর একটি ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে সমাজমাধ্যম। বলিউডের একাধিক অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার ও সহকর্মীও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *