July 25, 2026
AAJ 2

দৌড় শেষ হতে তখনও বাকি আট কিলোমিটার। ঠিক সেই সময় ঋতুস্রাব শুরু হয়। তীব্র পেটব্যথা ও শারীরিক অস্বস্তি সত্ত্বেও থেমে যাননি চিনের ম্যারাথন দৌড়বিদ লি মেইঝেন। ২ ঘণ্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে ম্যারাথন সম্পূর্ণ করেন তিনি। ২০২৪ সালের হেংশুই লেক ম্যারাথনে তাঁর এই অসাধারণ কৃতিত্বের  ঘটনা ফের ভাইরাল সামাজিক মাধ্যমে।

১৯৯৯ সালের ৩ জানুয়ারি ফুজিয়ান প্রদেশের লংইয়ানে জন্ম লি-র। স্কুলজীবনেই তাঁর ক্রীড়া প্রতিভা ধরা পড়ে। পরে সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্টে পড়াশোনা করেন এবং চিনের পিপলস লিবারেশন আর্মির পেশাদার ক্রীড়াবিদ হিসেবেও দায়িত্ব পালন করেন। ডংজি নিউ ইয়ার ম্যারাথন, উক্সি ম্যারাথন ও সিএএ ১০ কিলোমিটার এলিট রেস-সহ একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিও ঘিরে নেটমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই লি-র মানসিক শক্তি ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন। যদিও কেউ কেউ এমন শারীরিক অবস্থায় দৌড় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তুলেছেন। সমালোচনার জবাবে লি বলেন, “মাঝপথে থেমে গেলে আবার একটি ম্যারাথন দৌড়াতে হতো। ফল নয়, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দৌড় শেষ করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *