বিগত তিন বছর ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘরছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন বছর ধরে মণিপুরের এইঅবস্থায়, এবার পরিস্থিতিতে প্রকাশ্যে আসছে নরকীয় ঘটনা। হিংসা থামার কোনও বিরাম নেই। জনগণনার আগে এনআরসি করার দাবিতে কয়েকদিন ধরে মণিপুরে তীব্র বিক্ষোভের পর জনগণনা স্থগিত রাখতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার।
আপাতত মণিপুরে জনগণনা স্থগিতের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মণিপুরের বিজেপি সভাপতি শারদা দেবী জানিয়েছেন যে মানুষের আবেগকে মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মণিপুরে আপাতত জনগণনা হবে না। মণিপুরের একমাত্র রাজ্যসভা সাংসদ শারদা দেবী বলেন, পর্যায়ভিত্তিক এনআরসির দাবি করেছিলেন মণিপুরের মানুষ। সরকার সেই দাবিকে মর্যাদা দিয়ে জনগণনা স্থগিত রেখেছে।
মণিপুরে জনগণনার কাজ শুরু হওয়ার কথা ছিল এক সেপ্টেম্বর থেকে। ঠিক তার আগের দিন জনগণনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত কয়েকদিন ধরে ‘নো এনআরসি নো সেনসাস’ দাবি তুলেছিল মণিপুরের বিভিন্ন মৈতেই এবং নাগা সংগঠন। মৈরাং কলেজে বিক্ষোভ, রবিবার রাতে বিশাল মশাল মিছিল যার অংশ ছিল।
