May 8, 2026
assam map

অবশেষে সত্যি হলো জল্পনা। জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কংগ্রেস নেতা পবন খেরা’র আগাম জামিন আবেদন গৌহাটি হাইকোর্ট খারিজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা।

তিনি এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মামলার সঙ্গে যুক্ত অভিযোগ নিয়ে একাধিক প্রশ্নও তুলেছেন। এক্স-এ দেওয়া এক পোস্টে হাজারিকা দাবি করেন, পবন খেরা জমি সংক্রান্ত নথিপত্র জালিয়াতি এবং তথ্য বিকৃত করার মতো গুরুতর অভিযোগের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

তিনি আরও প্রশ্ন তোলেন, খেরা একা এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন নাকি এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই “ষড়যন্ত্রের” মূল পরিকল্পনাকারী কে এবং এর আর্থিক উৎস কোথা থেকে এসেছে—তা খতিয়ে দেখা দরকার। মন্ত্রী আরও বলেন, এই ঘটনায় কোনো আন্তঃসীমান্ত যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *