September 15, 2026
AAJ 1

শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর মুক্তি নিয়ে চলা জল্পনায় ইতি টানলেন অভিনেতা নিজেই। মঙ্গলবার সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, ছবি-মুক্তি পিছোচ্ছে না। আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসবে ‘কিং’।  

এক অনুরাগীর প্রশ্নের জবাবে শাহরুখ জানান, ছবির কাজ প্রায় শেষ। শুটিংয়ের সময় একাধিক বার চোট পাওয়ায় কাজ থামাতে হয়েছিল তাঁকে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং ছবির কাজও ঠিকঠাক এগোচ্ছে।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর ফের অ্যাকশন অবতারে দেখা যাবে শাহরুখকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খান। রয়েছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *