September 8, 2026
AAJ 2

দিল্লির সত্য নিকেতনে মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় ফের সামনে এল পড়ুয়াদের নিরাপদ আবাসনের প্রশ্ন। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য পর্যাপ্ত ও সুরক্ষিত হস্টেলের দাবি তুললেন অভিনেতা সোনু সুদ।

সমাজমাধ্যমে সোনু জানান, প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে অন্য শহরে যান। অথচ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ লক্ষ পড়ুয়ার জন্য হস্টেলে থাকার সুযোগ রয়েছে মাত্র ৩০ হাজার জনের। তাঁর প্রস্তাব, বিশ্ববিদ্যালয়ের আশপাশে সরকারি জমি চিহ্নিত করে স্বল্প খরচে নিরাপদ ছাত্রাবাস তৈরি করা হোক। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলিকে অতিরিক্ত হস্টেল তৈরির অনুমতিও দেওয়া যেতে পারে।

এদিকে, সত্য নিকেতনে রবিবার বেসমেন্ট-সহ পাঁচতলা একটি মেসবাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। দুর্ঘটনার পর পাশের আরও একটি বাড়িকে বিপজ্জনক ঘোষণা করেছে প্রশাসন। এই ঘটনার জেরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আবাসন সংকট এবং বেসরকারি মেস-পিজির নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *