August 19, 2026
AAJ 1

সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোনোর তাড়ায় অনেকেই জলখাবার না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। অথচ অল্প সময়ে, বিনা ঝক্কিতেই তৈরি করা যায় সুস্বাদু ডালের স্যান্ডউইচ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক।

কী কী লাগবে

আধ কাপ মিহি করে কাটা পেঁয়াজ
আধ কাপ টম্যাটোকুচি
আধ কাপ শসাকুচি
আধ কাপ গ্রেট করা চিজ
আধ টেবিলচামচ চিলি ফ্লেক্স
১ চা-চামচ অরিগ্যানো
১ টেবিলচামচ মাখন
আগের রাতে বেচে যাওয়া ঘন ডাল
২–৪ টুকরো পাউরুটি

কীভাবে বানাবেন

এক টুকরো পাউরুটির উপর ঘন ডাল ভালো করে মাখিয়ে দিন। তার উপর পেঁয়াজ, টম্যাটো ও শসাকুচি ছড়িয়ে দিন। এরপর গ্রেট করা চিজ, অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিন। অন্য একটি পাউরুটির টুকরোয় মাখন লাগিয়ে সেটি প্রথম টুকরোটির উপর চাপা দিয়ে দিন। এবার স্যান্ডউইচ মেকারে রেখে কয়েক মিনিট সেঁকে নিন। পাউরুটি মচমচে ও চিজ গলে গেলে গরম গরম পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *