August 7, 2026
higher sndry xam

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। অসমের শিক্ষা পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে বলে সরকার যে দাবিই করুক না কেন বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। এখনও অসমের ৬৭৬ স্কুলে বিদ্যুৎ নেই, ২৮৩ স্কুলে নেই ছাত্রদের শৌচাগর।

যদিও অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগুর দাবি, ২০২৭ সালের মার্চের মধ্যে সব স্কুলে বিদ্যুৎ এবং ছাত্রদের শৌচাগারের ব্যবস্থা করে ফেলবে সরকার। রণোজ পেগু লিখেছেন, অসমে ৪৪ হাজার ২৪৩ সরকারি স্কুল রয়েছে। এর মধ্যে ১.৫৩ শতাংশ স্কুলে বিদ্যুৎ নেই। এইসঙ্গে তিনি যোগ করেছেন যে চলতি আর্থিক বছরে সরকার সব স্কুলে বিদ্যুতের সংযোগের জন্য ৪ কোটি টাকা ধার্য করেছে।

এ ছাড়া ৬৪৩ স্কুলে সাধারণ বিদ্যুৎ সংযোগ না থাকলেও সৌরবিদ্যুতের ব্যবস্থা রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অসমের সব সরকারি স্কুলে ছাত্রীদের শৌচাগার রয়েছে। তবে মাত্র ২৮৩ স্কুলে, যা রাজ্যের সরকারি স্কুলের মাত্র ০.৬৪ শতাংশ, ছাত্রদের শৌচাগার নেই। চলতি আর্থিক বছরে সব স্কুলে ছাত্রদের শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে, জানিয়েছেন রণোজ পেগু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *