May 8, 2026
AAJ 1

পায়ের চোট এখনও পুরোপুরি সারেনি। সেই কারণে আইপিএলের অর্ধেক পেরিয়ে গেলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামা হয়নি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। তবে মাঠের বাইরে আবারও নতুন নজির গড়লেন ‘ক্যাপ্টেন কুল’।

খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় আয়কর দফতরের বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে ব্যক্তিগত করদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন ধোনি। আয়কর বিভাগের বিহার-ঝাড়খণ্ড অঞ্চলের প্রিন্সিপাল চিফ কমিশনার ডি সুধাকর রাও এই খবর জানিয়েছেন।

আয়কর বিভাগ সূত্রে জানা যায়, চলতি অর্থবর্ষে বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে মোট ব্যক্তিগত আয়কর সংগ্রহের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র ঝাড়খণ্ড থেকেই আদায় হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। যদিও ব্যক্তিগতভাবে ধোনি কত পরিমাণ আয়কর দিয়েছেন, তা জানা যায়নি।

তবে এটিই প্রথম নয়। এর আগেও একাধিক বার এই তালিকায় শীর্ষে ছিলেন মাহি।   ক্রিকেট থেকে আয় কিছুটা কমলেও ধোনির মোট আয়ে যে খুব একটা প্রভাব পড়ে নি, তা এই তথ্যে স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *