August 17, 2026
image - 2026-08-17T124405.823

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের নদী, অভ্যন্তরীণ নৌপথ ও সামুদ্রিক ঐতিহ্যকে তুলে ধরতে আসামে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রহ্মপুত্র কলিং–ওপেন ইন্ডিয়া কুইজ’-এর চতুর্থ আসর। ১৫ আগস্ট রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটিতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (IWAI), আসামের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উত্তর-পূর্বাঞ্চলসহ নয়াদিল্লি ও কলকাতা থেকে ১০৩টি দল অংশ নেয়। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘ইন্ডিয়াস রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড সিফেয়ারিং হেরিটেজ’। ভিডিও বার্তায় অংশগ্রহণকারী ও আয়োজকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি ভারতের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে তরুণদের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক হিন্দোল সেনগুপ্ত বলেন, ভারতের নদীগুলো দেশের সভ্যতা, অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কুইজ পরিচালনা করেন ড. বিনয় উপাধ্যায় ও কুইরোজিটি দল। প্রতিযোগিতায় জিতাদিত্য নার্জারি ও বিশ্বজিৎ শর্মা প্রথম, রাজিবুল আওয়াল ও সায়ন্তন সাইকিয়া দ্বিতীয় এবং বিশ্বজ্যোতি সাইকিয়া ও মৃদুল রাম কালিতা তৃতীয় হন। বিজয়ীদের যথাক্রমে ২৫ হাজার, ২০ হাজার ও ১৫ হাজার রুপি পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *