জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সুখবর পরীক্ষার্থীদের জন্য যথা সময়েই ঘোষিত হলো পরীক্ষার ফল, সদ্য প্রকাশ হয়েছে বহু বিতর্কিত নিউ-ইউজি ২০২৬ পরীক্ষার ফল। এমবিবিএস, বিডিএস, এবং আয়ুষ কোর্সে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন ১১.২১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পানশুল বনসল ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন।
কিন্তু অসম থেকে যাঁরা এই পরীক্ষা দিয়েছিলেন তাঁদের ফল খুব একটা ভালো হয়নি। অসম থেকে নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮,৪৩৫ পড়ুয়া। এবার নিট ইউজি পরীক্ষার জন্য ফর্ম পূর্ণ করেছিলেন অসমের ৪৩,১৭৮৭ পরীক্ষার্থী, তবে পরীক্ষা দিয়েছেন ৩৬,২৮৩ পড়ুয়া। অরুণাচল প্রদেশের ২১৭৯ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। ৪৮৯১ জন রেজিস্ট্রেশন করেছিলেন পরীক্ষা দেন ৩৯৪০ পড়ুয়া। মণিপুরের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭০। ৯৬৫৭ রেজিস্ট্রেশনের প্রেক্ষিতে পরীক্ষা দিয়েছিলেন ৮৩২১ পরীক্ষার্থী।
মেঘালয়ের ফল সামান্য খারাপ হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬৫৮। পরীক্ষা দিয়েছিলেন ৩৪২৫ জন। প্রসঙ্গত, নিট-ইউজি ২০২৬ পরীক্ষা প্রথমবার হওয়ার পর প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়ে যায়। প্রবল সমালোচনার মুখে দ্বিতীয়বার পরীক্ষা অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর প্রহরায়।
