August 17, 2026
AAJ 2

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার পর এবার নতুন ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল আয়ারল্যান্ডের ডাবলিন গার্ডিয়ান্সের কোচ ও মেন্টর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অফস্পিনার।

ডাবলিন গার্ডিয়ান্সের অন্যতম মালিক ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। ফলে অশ্বিনের নতুন দায়িত্বে ফের একসঙ্গে দেখা যাবে দ্রাবিড়-অশ্বিন জুটিকে। অশ্বিন জানিয়েছেন, দ্রাবিড়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ভালো সম্পর্ক এবং তাঁর কাছ থেকে কোচিংয়ের সময় অনেক কিছু শেখার অভিজ্ঞতা রয়েছে।

২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। পরে আইপিএল থেকেও অবসর নেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন এই স্পিনার। অনিল কুম্বলের পর টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অশ্বিন। অবসরের পর এবার কোচিংয়ে অভিষেক হতে চলেছে অশ্বিনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *