May 12, 2026
AAJ 1

বক্স অফিসে জমজমাট সাফল্য। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংয়ের হামজা আলি মাজার চরিত্রটি দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছে। এরই মাঝে সামনে এল আরও এক বড় খবর।

সূত্রের খবর, এবার পৌরাণিক চরিত্রে দেখা যেতে পারে রণবীরকে। জনপ্রিয় লেখক আমিষ ত্রিপাঠীর বিখ্যাত ‘শিব ট্রিলজি’ অবলম্বনে তৈরি হতে চলেছে নতুন সিনেমা। এই সিরিজের প্রথম বই ‘দ্য ইমমর্টাল অফ মেলুহা’ র স্বত্ব নাকি কিনে নিয়েছে রণবীরের প্রযোজনা সংস্থা। তিনটি ছবির মাধ্যমে পুরো গল্প দর্শকদের সামনে তুলে ধরা হবে। মেলুহা রাজ্য ও শিবের দেবতুল্য হয়ে ওঠার কাহিনি নিয়েই তৈরি হবে এই সিনেমা। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। এখনও পরিচালক চূড়ান্ত হয়নি।

২০১০ সালে প্রকাশিত হয় ‘দ্য ইমমর্টাল অফ মেলুহা’। এরপর আসে ‘দ্য সিক্রেট অফ দ্য নাগাস’ এবং ‘দ্য ওথ অফ দ্য বায়ুপুত্রাস’। এই তিনটি বই নিয়েই গড়ে উঠেছে জনপ্রিয় ‘শিব ট্রিলজি’। সব ঠিকঠাক থাকলে ২০২৮ সালে প্রথম ছবির শুটিং শুরু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *