February 12, 2026
Dipika Padukone

ইতিহাস গড়লেন দীপিকা। ২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে হলিউড ওয়াক অফ ফেম ক্লাস ২০২৬-এ সম্মানিত হয়েছেন।

বুধবার এ তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় রয়েছে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের নাম। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে দীপিকার পাশাপাশি এই অভিনেতাদের নামও ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র ্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে।

হলিউড চেম্বার অব কমার্সের ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল ২০ জুন শত শত মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরে ২৫ জুন চেম্বারের পরিচালনা পর্ষদ এ তালিকা অনুমোদন করে। দীপিকা পাড়ুকোনকে দীর্ঘদিন ধরেই ট্রেন্ড সেটিং অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকার নাম অন্তর্ভুক্ত হয়। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। ছবিতে আরও অভিনয় করেছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *