February 12, 2026
mamata 6

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সমতলের পর পাহাড়েও উঠেছিল নিয়োগে কারচুপির অভিযোগ।

সেখানে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলার বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা উঠলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই মামলার উপর স্থগিতাদেশ দেন।

দু’মাসের জন্য জারি হয়েছে স্টে অর্ডার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠলেছিল দার্জিলিংয়ে প্রাথমিক চাকরিপ্রার্থীদের সংগঠনের নেতা সুধান গুরুংয়ের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *