March 23, 2026
image - 2025-07-15T154703.471

আঠারো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩ টে ১ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী রাত আড়াইটে নাগাদ) শুভাংশু-সহ চার নভোশ্চরকে নিয়ে ভাসতে-ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল। আর প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে লখনউয়ে বসে সেই দৃশ্যের সাক্ষী দেখে আবেগে ভেসে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের বাবা শম্ভুদয়াল এবং মা আশা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে শুভাংশুদের ‘ড্রাগন’ নামতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে হাত নাড়াতে থাকেন তাঁরা। শুভাংশুর মায়ের চোখে কিছুটা জলও দেখা যায়। তারইমধ্যে ‘চক দে ইন্ডিয়া’ গান বাজানো হতে থাকে। সেই গানে গলা মিলিয়ে জাতীয় পতাকা ওড়াতে থাকেন শুভাংশুর মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *