March 25, 2026
AAJ 2

‘ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন’ (হু) জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সপ্তাহে অন্তত ৭৫ মিনিট থেকে ১৫০ মিনিট শরীরচর্চা করা উচিত। কিন্তু,অনেকেই সময়ের অভাবে নিয়মিত শরীরচর্চা করতে পারেন না। চাকুরীজীবি বা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের রোজকার সময়ের প্রায় ১০-১২ ঘণ্টা কর্মক্ষেত্রেই কেটে যায়। ফলে তাঁদের পক্ষে এই পরামর্শ মেনে চলা কঠিন।
তবে আর চিন্তা নয়। শরীরচর্চায় মুশকিল আসান কয়েকটি সাধারণ ব্যায়াম। এই ধরনের ব্যায়ামের জন্য আলাদা কোনও ফিটনেস ম্যাট বা ডাম্বেলের প্রয়োজন হয় না। যে-কোনো জায়গাতেই এই ব্যায়াম করা সহজ। যাঁরা কাজে ব্যস্ত, তাঁরাও অফিসে বসেই শরীরচর্চা করতে পারেন। রোজ মাত্র ৩ মিনিট সময়েই এই ধরনের ব্যায়ামগুলি নিয়মিত করতে পারলে অনেক উপকার পাওয়া যাবে।

১) হাঁটুর নীচের অংশের পেশিকে আরও শক্তিশালী করে তুলতে কাফ রেইজ খুবই উপকারী ব্যায়াম। এই ব্যায়ামে যে কোনও দেওয়াল ধরে দাঁড়িয়ে, পায়ের পাতা মাটিতে রেখে গোড়ালি উপরের দিকে তুলতে হবে।

২) এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়েও ফিটনেস উন্নত করা যায়। এতে সারা দেহের ভারসাম্য রক্ষা করা সহজ হয়।

৩) পায়ের শক্তি বৃদ্ধি করতে অফিসের সিঁড়িতে কয়েক ধাপ চড়া এবং নামার মাধ্যমে স্টেপ আপ করা যেতে পারে।

৪) কাজের ফাঁকে কয়েক সেট স্কোয়াট অর্থাৎ ওঠবস করে নেওয়া যেতে পারে। দেহের নিম্নাঙ্গ আরও সুঠাম করে তুলতে উপকারী এই ব্যায়াম।

৫) সারাক্ষণ টেবিল চেয়ারে বসে না থেকে কিছুক্ষণ অন্তর হাঁটা উচিত। এতে ক্যালোরি কমানোও সহজ হবে।

এই ধরনের ব্যায়ামগুলি দেহের ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এবং এতে ফিটনেসও বাড়তে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *