February 11, 2026
nusrat

একটা সময়ে, টলিউডে গুঞ্জন ছড়িয়েছিল, নুসরত জাহান আর যশ দাশগুপ্তের দাম্পত্য নাকি ভাঙতে চলেছে! যদিও তাঁদের দাম্পত্যের শুরুটা বেশ জটিল ছিল।একটা সময়ে, নিজেদের বিয়ের খবরও কার্যত সমাজের কাছে গোপন রাখতে হয়েছিল। কোথাও একসঙ্গে ঘুরতে গেলেও, তাঁরা আলাদা আলাদা ছবি শেয়ার করে নিতেন। তবে এখন সবটাই স্বাভাবিক। যশ এবং একরত্তি ঈশানের সঙ্গে দিব্যি সংসার করছেন নুসরত। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তাঁর কাজও। নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি। তবে এর মধ্যেই শোনা যাচ্ছিল, যশ আর নুসরতের মধ্যে নাকি এসেছেন তৃতীয় কেউ। সেই কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। নুসরতকে এর আগে দেখা গিয়েছিল পরিবারের সঙ্গে ঘুরতে যেতে। অন্যদিকে একা ঘুরতে গিয়েছিলেন যশও। তবে নুসরতের জন্মদিনে, যশ সমস্ত গুঞ্জন ওড়ালেন। একসঙ্গে জন্মদিন পালন করছেন অভিনেত্রী আর অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট শেয়ার করে নিয়েছেন যশ। সেখানে রয়েছে নুসরতের ভালো থাকার মুহূর্তের সব ছবি। সোশ্যাল মিডিয়ায় যশ লিখেছেন, ‘গোটা পৃথিবীর সঙ্গে একসাথে লড়াই করা থেকে শুরু করে একে অপরের সঙ্গেই লড়াই করা… তারপরেও শেষমেষ আমাদের মতো মিলে যায় ঠিকই। আমার চিরকাল একসঙ্গে থাকার মানুষটাকে, শুভ জন্মদিন।

এর আগে, যশের জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় নুসরত লিখেছিলেন, ‘সারা পৃথিবীর সঙ্গে আমরা লড়াই করেছি। আবার একে অপরের সঙ্গেও লড়াই করেছি। একে অপরের কথায় হেসেছি, আবার একে অন্যকে দুঃখ ও দিয়েছি। ঝগড়া, অশান্তি করতে রীতিমতো সিদ্ধহস্ত আমরা। আমার প্রিয় ‘মাথাব্যথার কারণ’, শুভ জন্মদিন। তোমার বিশেষ দিনটা খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক। এক পৃথিবী শুভেচ্ছা আর সাফল্য কামনা করি তোমার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *