April 2, 2026
AAJ 2

আইপিএলের আগে চোট পেয়ে দু’সপ্তাহের জন্য ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে সম্প্রতি অনুশীলনের একটি ভিডিও প্রকাশ্যে আসায় জল্পনা বেড়েছে তাঁর দ্রুত প্রত্যাবর্তন নিয়ে। সেখানে তাঁকে স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। ফলে চোট সারিয়ে সময়ের আগেই মাঠে ফিরতে পারেন বলে মনে করছেন অনুরাগীরা।

যদিও চেন্নাই সুপার কিংস এখনও আনুষ্ঠানিকভাবে ধোনির প্রত্যাবর্তন ঘোষণা করেনি। সম্ভাবনা, ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। তাঁর চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কোচ স্টিফেন ফ্লেমিং-এর দল।

ধোনির অনুপস্থিতিতেও দলে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। তবুও ধোনির প্রত্যাবর্তনের আশায় দিন গুনছেন সিএসকের অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *