নতুন বছরে বড়সড় বদল টিআরপি তালিকায়। এবারের টিআরপি তালিকায় নতুনদের আনাগোনা। এর মধ্যেও নিজেদের জায়গা ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.৩ পেয়ে প্রথমে রয়েছে ধারাবাহিকটি। তবে প্রথম পাঁচে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন নাম।
৭.২ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিক। তৃতীয় স্থানেও অবস্থান করছে দুই ধারাবাহিক – ‘পরিণীতা’ এবং ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিক। দুটিরই প্রাপ্ত নম্বর ৭.১।
শুরু হতে না হতেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক ৬.৮ পেয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। ৬.৪ পেয়ে পঞ্চমে জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’।
