March 23, 2026
AAJ 3

বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘ধুরন্ধর ২’। সিনেমার প্রথম ও দ্বিতীয় পর্বের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিংহ। ছবিতে রণবীরকে দেখা গিয়েছে গুপ্তচর হামজা আলির চরিত্রে। পাকিস্তানের একেবারে অন্দরে ঢুকে গোপন কার্যকলাপে যুক্ত হামজা। খবর, বাস্তবেও পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে রণবীরের।
রণবীরের পারিবারিক ইতিহাসও সিনেমার গল্পের সঙ্গে মিলে যায়। তাঁর ঠাকুরমা ছিলেন পাকিস্তানের অভিনেত্রী চাঁদ বার্ক। ১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের ঝুমরাহে জন্ম নেওয়া চাঁদ বার্ক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি পাঞ্জাবি সিনেমা ‘কহাঁ গয়ে’-তে অভিনয় করেছিলেন। পরে সেই ছবির পরিচালক নিরঞ্জনকে বিয়ে করেন তিনি।
পঞ্চাশ ও ষাটের দশকে চাঁদ বার্ক ছিলেন পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি নাচে বিশেষ দক্ষতার জন্য তাঁকে ‘ডান্সিং লিলি অফ পাঞ্জাব’ বলা হত। ঠাকুরমার কাছ থেকেই নাচের প্রতিভা পেয়েছেন, দাবি রণবীরের।
তবে নাতির সাফল্য দেখে যেতে পারেননি ঠাকুমা। ২০০৮ সালে প্রয়াত হন চাঁদ বার্ক। তাঁর স্বপ্ন ছিল আদরের নাতি ‘বিট্টু’ একদিন বলিউডে সফল তারকা হবেন। ঠাকুমার সেই স্বপ্ন সত্যি করেছে নাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *