March 13, 2026
AAJ 1

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একাধিক নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দল হিসেবে তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে তারা। পাশাপাশি প্রথম দল হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এবং ঘরের মাঠে এই ট্রফি জয়ের রেকর্ডও গড়েছে ভারতীয় দল। ধারাবাহিক এই সাফল্য দলের ট্রফি জয়ের খিদে আরও বাড়িয়ে দিয়েছে।

এর মাঝেই এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের নতুন লক্ষ্যের কথা জানালেন অর্শদীপ সিংহ। তিনি জানান, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আগেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল দলের ভেতরে। তাঁর কথায়, ‘‘২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমি, হার্দিক ভাই (পাণ্ড্য) এবং দলের কয়েক জন মিলে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম, আগামী ১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি জিততে হবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারলে এই লক্ষ্য অর্জন করা কঠিন নয়। সঠিকভাবে পারফর্ম করতে পারলে সাফল্য আসবেই। তাই আমরা একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে চলার চেষ্টা করছি এবং নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করার দিকে নজর দিচ্ছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *