হলিউডে পাড়ি জমালেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর চরিত্রের ‘লুক’। এই ছবিতে ‘স্ট্রিট ফাইটার’ ধালসিমের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার মাথা, গোঁফ-দাঁড়ি কামানো। মুখে রয়েছে লাল রঙের আঁচড়। গ্রাম্য লুকে হাজির হয়েছেন অভিনেতা। হাতে রয়েছে মোটা ধাতব বালা, আদিবাসীদের মতো অলঙ্কার। মেদহীন সুঠাম পেশিবহুল দেহ নজর কেড়েছে অনুরাগীদের। মার্শাল আর্টের পোজে রয়েছেন বিদ্যুৎ। এই ছবির মাধ্যমেই প্রথম হলিউডে পা রাখছেন অভিনেতা।
তাঁর নতুন লুক মন জয় করে নিয়েছে দর্শকের। ফের তাঁকে বড় পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা।
