February 11, 2026
4

ভারতের নির্বাচনে ভোটদানের হার বাড়াতে নাকি মার্কিন সরকার ২১ মিলিয়ন ডলার খরচ করত। সম্প্রতি ইলন মাস্কের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি এই নিয়ে দাবি করেছিল। এবার সেই বিষয়ে মুখ খুললেন মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়, ভারতের নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি করতে মার্কিন সরকার ইউএস এইডের মাধ্যমে ২১ মিলিয়ন ডলার খরচ করত। মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি এই দাবি করেছিল এক সোশ্যাল মিডিয়া পোস্টে। এই সময়ে মার্কিন করদাতাদের এই টাকা খরচ বন্ধ করা হবে বলে জানান মাস্ক। এই নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তাদের অনেক টাকা আছে। তারা আমাদের ওপর সর্বোচ্চ কর চাপানো দেশগুলির মধ্যে একটি; তাদের শুল্ক অনেক বেশি হওয়ার জেরে আমরা তাদের বাজারে প্রায় প্রবেশই করতে পারি না। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের হার বৃদ্ধির জন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি?…’   

দাবি করা হচ্ছে, ভারতের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে আরও বেশি সংখ্যক ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে আমেরিকার পক্ষ থেকে খরচ করা হত এই ২১ মিলিয়ন ডলার। এদিকে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক এসওয়াই কুরেশি স্বীকার করেন যে এর আগে ইউএসএইডের সাথে চুক্তি সই করেছিল কমিশন। তবে তিনি দাবি করেছিলেন, সেই চুক্তিতে কোনও অর্থায়নের কথা ছিল না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *