March 31, 2026
AAJ 2

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে রাস্তাঘাট, ড্রেইন সংস্কার, পানীয় জলের সংকটসহ একাধিক উন্নয়নমূলক কাজ। ফলে ক্ষোভে ফুঁসছেন আমবাসা পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের টিআরটিসি পাড়ার বাসিন্দারা।

আজ ৩ দফা দাবিতে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন তুলে দিলেন টিআরটিসি পাড়ার বাসিন্দারা। সম্রাট বসাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন চেয়ারম্যানের হাতে ডেপুটেশন জমা দেয়।

এক সাক্ষাৎকার মারফত সম্রাট বসাক জানান, আমবাসা টিআরটিসি পাড়ার বাসিন্দারা বহুদিন ধরে পুর পরিষদকে কর দিয়ে আসলেও এখনও পর্যন্ত  তাঁরা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এলাকার রাস্তা, ড্রেন ও পানীয় জলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। তিনি আরও বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *