February 11, 2026
AAJ 2

রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে আজ গুজরাটের উদ্দেশ্যে রওনা হল ১,০০০ কেজি অর্গানিক সাদা তিল। শীঘ্রই আরও ৫,০০০ কেজি সাদা তিল পাঠানো হবে বলে সূত্রের খবর।

রাজ্যের জৈব পণ্যের চাহিদা যে রাজ্যের বাইরেও দারুণ জনপ্রিয়, আজকের এই উদ্যোগ তারই প্রমাণ। ‘মিডিয়া মাইন্ডস’,আমুলের সহায়ক সংস্থা ‘আনন্দ’-কে এই তিল সরবরাহ করা হয়েছে। সঠিক মূল্য প্রদান ও আয় বৃদ্ধির লক্ষ্যে লোকনাথ অর্গানিক এফপিসি, ধলাই অর্গানিক এফপিসি ও ইয়াপরি অর্গানিক এফপিসি একত্রে কৃষকদের কাছ থেকে তিল সংগ্রহ করেছে।

এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে আন্তর্জাতিক অর্গানিক কৃষি দক্ষতা কেন্দ্র এবং শীল বায়োটেককে বিশেষ ধন্যবাদ জানান মন্ত্রী রতনলাল। তিনি আরও জানান, ২০২৩-২৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৫.৫০ কোটি টাকার বেশি  ত্রিপুরার অর্গানিক পণ্য রপ্তানি হয়েছে। পাশাপাশি, আগামী মাসে তিনটি এফপিসি জার্মানির ‘বায়োফ্যাক’, বিশ্বের শীর্ষস্থানীয় জৈব খাদ্য বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *