March 25, 2026
assam map 1

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে, অসমে তিনটি প্রকল্পের জন্য ৬৮০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে।

এই প্রকল্পগুলো জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়ন, স্কুল শিক্ষার মান বৃদ্ধি এবং শাসন ও জনসেবা সরবরাহ শক্তিশালীকরণকে লক্ষ্য করে আয়োজিত হয়েছে। তথ্যানুযায়ী, মোট অর্থের মধ্যে সবচেয়ে বড় অংশ ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে ‘অসমে ডিজাস্টার রেসিলিয়েন্ট হিল রোডস ডেভেলপমেন্ট প্রকল্পে’।

প্রকল্পে রাজ্যের পাহাড়ি অঞ্চলে জলবায়ু-সহনশীল রাস্তা নির্মাণ করা হবে, যা উপজাতি ও গ্রামীণ সম্প্রদায়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। পরবর্তী ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে ‘স্কুল এডুকেশন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ওয়েলবিয়িং প্রকল্পে’। বাকি ৮০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে ‘আসাম গভর্নেন্স অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রোগ্রামে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *