March 21, 2026
manipur map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। টেক্সটাইল মন্ত্রক আজ নয়াদিল্লিতে আয়োজন করছে জাতীয় হস্তশিল্প পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে মণিপুরের তিনজন কৃতি কারুশিল্পীকে সম্মানিত করা হবে।

টেক্সটাইল মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ২৩ জন মাষ্টার কারুশিল্পীকে প্রদান করা হবে। এর মধ্যে মণিপুরের তিনজন বিশিষ্ট শিল্পী — লাইশ্রাম মেমিচা, ইয়েংখম অংবি ইন্দিরা দেবী ও এ. বিমোলা দেবী — আজকের অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা পাবেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংহ এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মাগারিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *