February 11, 2026
AAJ 2

অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান ও মারধর এবং সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার হুমকিতে আত্মঘাতী হলেন এক ডেলিভারি কর্মী।

মৃতের নাম প্রসেনজিৎ সরকার (২৫)। তিনি ধর্মনগর থানাধীন উত্তর ত্রিপুরা জেলার কামেশ্বর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ধর্মনগর রাজবাড়ি এলাকায় অবস্থিত একটি ব্লোডার্ট কুরিয়ার সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন প্রসেনজিৎ।  

সূত্রের খবর, গত শনিবার ডেলিভারি সংক্রান্ত বিষয়ক ব্লোডার্ট কুরিয়ার অফিসে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, দক্ষিণ হুরুয়া এলাকার কয়েকজন বাসিন্দা অফিসে প্রবেশ করে প্রসেনজিতের সঙ্গে বচসা করেন।

একসময় বাকবিতণ্ডা তীব্র হয়ে পড়ায় অভিযুক্তরা প্রসেনজিতকে মারধর করেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন। ঘটনার পরদিনই বাড়ির পাশের জঙ্গলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রসেনজিতের নিথর দেহ।

বিষয়টি নজরে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্তদের হুমকিতে মানসিক চাপে ভেঙে পড়েন প্রসেনজিৎ। তাঁরা নিমেষে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *