February 14, 2026
The 'Yubasathi' project will be launched in the state from April! Special constituency-based camps will start from today.

রাজ্য সরকারের ‘স্বনির্ভর বাংলা’ গড়ার লক্ষ্যপূরণে ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না প্রশাসনিক কর্তারা। রবিবারই সমস্ত জেলাশাসকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। নির্দেশ অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ‘দুয়ারে সরকার’-এর আদলে বিডিও অফিস বা পুরসভা এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে।

এই ক্যাম্পগুলোতে আবেদনকারীদের জন্য যুব কল্যাণ, কৃষি, বিদ্যুৎ এবং নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আবেদন করার জন্য আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক পাসবইয়ের কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট ছবি সঙ্গে রাখতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে শুধুমাত্র ‘যুবসাথী’ প্রকল্পই নয়, সেই সঙ্গে ভূমিহীন খেতমজুর ও কৃষকদের সেচের জলকরও সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *