February 11, 2026
partha 3

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গতকালই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

আর সেই একই দিনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। অভিযোগ, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ‘এজেন্ট’ হিসাবে কাজ করতেন এই সন্তু। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা জমা পড়েছে ‘এজেন্ট’ সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে।

এর আগেও অবশ্য সন্তুর বিরুদ্ধে অভিযোগ এনেছিল কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে নাম ছিল সন্তুর। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ এনেছিল ইডিও। উল্লেখ্য, সন্তু পার্থের বিধানসভা এলাকা বেহালার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *