February 11, 2026
bjp15

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বড় সাফল্য পেল জোড়াফুল শিবির। আগামী বছরের বিধানসভা ভোটের আগে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস।

শহর কলকাতা ঘেঁষা গড়িয়া এলাকায় ‘দ্য বোড়াল ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড’এ ভোট হল। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৯টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। এই সমবায় ভোটে প্রার্থীই দিয়ে পারেনি বাম-বিজেপি। বিরোধী দলের কেউ মনোনয়ন জমা না দেওয়ায় প্রায় আড়াই দশক পর সংশ্লিষ্ট সংস্থার ৬৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল জোড়াফুল শিবির।

এদিন জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেয় নির্বাচন পরিচালন কর্তৃপক্ষ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শহর থেকে গ্রাম, প্রায় সর্বত্রই সমবায় ভোটে তৃণমূলের জয়জয়কার চোখে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *