প্রতি সপ্তাহেই নতুন চমক টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে এক ধাক্কায় কমে গেল প্রায় সব ধারাবাহিকের নম্বর এবং প্রথম পাঁচে যুক্ত হল নতুন ধারাবাহিক।
এ সপ্তাহে প্রথম স্থান দখল করেছে একসঙ্গে দুই ধারাবাহিক, আর দ্বিতীয় স্থানেও রয়েছে দুই কাহিনি। ৬.৬ রেটিং নিয়ে এ সপ্তাহে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানেও যুগ্মভাবে জায়গা করে নিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দুই ধারাবাহিকই পেয়েছে ৬.২ নম্বর।
নম্বর তুলনায় কিছুটা কম হলেও টিআরপি তালিকায় উপরের দিকেই রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এ সপ্তাহে তারা তৃতীয় স্থানে, প্রাপ্ত নম্বর ৬.০। গত দু’সপ্তাহ ধরে দর্শকদের নজর কেড়েছে রণিতা দাস ও বিশ্বজিৎ ঘোষ অভিনীত ধারাবাহিকটি। ফলে এ বার ৫.৯ পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। এর প্রাপ্ত নম্বর ৫.৮।
