March 29, 2026
tmca

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার নিয়োগ মামলায় উঠে এল পদ্মশিবিরের আরও দুই প্রভাবশালী নেতা-নেত্রীদের নাম।

সিবিআই সূত্রে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রার্থীদের নাম সুপারিশের সাথে যুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, এবং এমনকি নাম রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরেরও। প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ আগে তৃণমূলে ছিলেন।

অন্যদিকে দিব্যেন্দু অধিকারী আগে তৃণমূলের তমলুকের সাংসদ ছিলেন। আদতে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। তবে বর্তমানে দিব্যেন্দু এবং ভারতী দু’জনেই বিজেপিতে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপির দুই প্রভাবশালীর নাম জড়ানোয় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *