February 11, 2026
winter in kol 2

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির, জাঁকিয়ে শীত রাজ্যে। ইতিমধ্যেই শহর কলকাতায় একধাক্কায় ১৩ ডিগ্রির নীচে নেমেছে পারদ।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। সপ্তাহান্তে বেশ খানিকটা নামবে পারদ। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আজ থেকে আগামী পাঁচ- সাত দিন বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। ১৫ তারিখের পর থেকে আরও নামবে তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *