February 12, 2026
BILONIA 2

ভারত বাংলা উদ্ভুদ পরিস্থিতি চলছে । উত্তপ্ত হয়ে আছে আন্তর্জাতিক সীমানাগুলো। দুই দেশের সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে সীমান্ত রক্ষী বাহিনীরা যেমন কঠোর নজরদারিতে রয়েছে তেমনি রাজ্যের পুলিশ সহ টিএসআর, সিআরপিএফ বাহিনীর টহলদারি চলেছে সীমান্ত এলাকাতে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ভারত বাংলা সীমান্তের এলাকাগুলোতে এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার। বিলোনিয়া আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি। বিলোনিয়া কালিনগর, গিরিধারী চার নাং ব্রীজ, সাড়াসীমা ও ত্রিপুরা বাজার এলকার কাঁটা তার সীমান্ত এলকাতে পুলিশ ও টিএসআর বাহিনীর টহলদারি দেখা যায় বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ । সীমান্ত লাগোয়া বিলোনিয়া শহরের এই এলাকা । দুই দেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর করতে এই টহলদারি সহ নজরদারি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, বলেন এই ধরনের পেট্রোলিং জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *