February 11, 2026
dipannita rakkhit acctrs

বাংলা সিরিয়ালের জগত খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতর মুকুটে জুড়লো নতুন একটি পালক। ছোটপর্দার দর্শকদের কাছে কখনও তুঁতে আবার কখনও খুকুমণি নামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। স্টার জলসার পরপর দুটি মেগা সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করলেও দীপান্বিতার প্রথম অভিনয়ের হাতেখড়ি হয়েছিল পার্শ্ব চরিত্রে অভিনয় করে।

এই মেগার পরেও স্টার ‘তুঁতে’ সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীপান্বিতা। এরইমধ্যে এসে গেল বড়সড় আপডেট। এবার কোনো সিরিয়াল নয়। এই প্রথম বিনোদনের জনপ্রিয় মাধ্যম ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন দীপান্বিতা।

জানা যাচ্ছে, সুব্রত গুহ রায় পরিচালিত রহস্যে মোড়া ওয়েব সিরিজ ‘দ্য বডি’-তে অভিনয় করবেন দীপান্বিতা। তারখাখচিত এই ওয়েব সিরিজে থাকছেন টলিপাড়ার আরও এক ঝাঁক পরিচিত মুখ। এই সিরিজে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জয় সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *